সিলেটস্থ জামালপুর-শেরপুর জেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভা শেষে আগামী দুই বছর মেয়াদে নতুন কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৩ এপ্রিল) সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও সাধারণ সভার আয়োজন করা হয়।



সমিতির আহবায়ক অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সুমন আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এ কে এম সাইদুর রহমান।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক রেজাউল করিম।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ছফির উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোশাররফ হোসেন, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ড. জহুরুল ইসলাম।


সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিনকে সভাপতি ও প্রকৌশলী মোঃ আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ডাঃ আফরোজা বেগম শীলা, মোঃ আলমগীর কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন রুপক, অর্থ সম্পাদক মোহাম্মদ শামীম, সাংগঠনিক সম্পাদক সুমন আলী, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফরিজুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল বারেক মিয়া, সদস্য মোঃ মাহবুবুর রহমান,  মোঃ আসাদুল্লাহ আল মামুন, মোঃ মাহবুব উর রহমান, নয়ন কুমার বিশ্বাস, মোঃ ওমর ফারুক।

ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন সোলায়মান কবির।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পিডি