সিলেট অঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য রজত কান্তি চক্রবর্তীর বড় ভাই, পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রথীন্দ্র চক্রবর্তী (৪৮) আর নেই। মৃত্যুকালে মা, ভাই-বোন, স্ত্রী, পুত্র-কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নে পূর্ব রুপাপুর গ্রামের বাসিন্দা।
গতকাল রোববার সকাল সাড়ে দশটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
আজকের সিলেট ডটকম এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তীর বড় ভাই রথীন্দ্র চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজকের সিলেট এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, যুগ্ন সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ সহ প্রতিষ্ঠানটিতে কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মিআচৌ-০১




