পবিত্র রামাদান ও ঈদুল ফিতর ঊপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার বাঘরখলা পীরবাড়ির উদ্যোগে গরিব-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

পীর শাহ সৈয়দ মো. ইয়াহ-ইয়া ফান্ডেশন ও পীর হবিবুর রহমান স্মৃতি পরিষদের তত্ত্বাবধানে ৩০০ পরিবারের মাঝে রবিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় বাঘরখলা পীরবাড়িতে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয।


এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন লালাবাজার ইঊনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, পীর হবিবুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি ও এয়ার লাইনস ক্লাব ওসমানী ইনট্যান্যশনাল এয়ারপোর্ট সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, বিশিষ্ট মুরব্বি শাহ শালেবুর হোসেন, সৈয়দ মুকতার হোসেন, সৈয়দ আজিজুর রহমান মুকিত, সৈয়দ হামিদুর রহমান মাসুক, সৈয়দএমরান হোসেন, মেহেদী হাসান ও শাওন প্রমুখ

উল্লেখ্য, বিগত ২০০৪ সাল থেকেই গরিব-অসহায় মানুষের মাঝে এভাবে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছে বাঘরখলা পীরবাড়ির দানশীল ব্যক্তিত্বরা। এ ব্যাপারে অন্যতম অবদান রেখে আসছেন পীর হবিবুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি ও এয়ার লাইনস ক্লাব ওসমানী ইনট্যান্যশনাল এয়ারপোর্ট সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর