মধ্যে প্রাচ্যের দেশ কাতারে প্রায় সাড়ে চার লক্ষ বাংলাদেশীদের বসবাস। দেশটিতে প্রথমবারের মতো বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার কাতারস্হ বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এমন সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।


ঈদের দিন ভোর সাড়ে ৫ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদ জামাতে কাতারে বসবাসরত বাংলাদেশী নাগরিকদেরকে আমন্ত্রণ জানিয়েছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়- সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাতে কাতারে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণ সাদরে আমন্ত্রিত।

 

সিলেটভিউ২৪ডটকম/এসএ/এসডি-০৫