পবিত্র মাহে রমজান উপলক্ষে কমিউনিটির নেতৃবৃন্দদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখা।
রবিবার দেশটির মোহাররক এলাকায় আল ইসলাহ হল রুমে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. কায়েছ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মো. মাহফুজুর রহমান।
গেস্ট অফ অনার ছিলেন- সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মুইজ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- মো. তাছির উদ্দিন, মনজুর আহমেদ, মাজহারুল হক নয়ন,
রজব আলীসহ বাহররাইনে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশ জাতি ও বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এএ/এসডি-০৭




