হবিগঞ্জের মাধবপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বশির আহামেদ সুমনের উদ্যোগে পথচারিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলা সদরে ২ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্রীধাম দাশু গুপ্ত, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু, সাংবাদিক রাজীব দেব রায়, জুলহাস উদ্দিন রিংকু, শেখ জাহান রনি, নাহিদ মিয়া সহ অনেকেই।
সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-৫২




