দক্ষিণ সুরমায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুছরাত লায়রা নীরা'র সভাপতিত্বে সভায় পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন কমিটির সদস্যবৃন্দ।
সূচনা প্রকল্পের দক্ষিণ সুরমা উপজেলা নিউট্রিশন অফিসার শেখ তৌওহিদা রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাইনুল আহসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুত্তাকিম, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মসলিমা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইছতিয়াক উদ্দিন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকতা ফখরুজামান, মহিলা বিষয়ক কর্মকতা খাদিজা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ রুবাইয়া আহমেদ।
উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদ, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল, সূচনা প্রকল্পের মনিটরিং অফিসার তুলনা বেগম প্রমুখ।
সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর




