সবুজে সবুজে গড়ে উঠছে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস যেখানে প্রতিবছরই লিডিং ইউনিভার্সিটি পরিবার বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ প্রায় সারাবছরই বিভিন্ন ধরনের ফলদ গাছ, ফুলগাছ এবং ছায়াবৃক্ষ রোপণ করেন এ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
বিভিন্ন সময় এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বটল পাম, কৃষ্ণচূড়া, কদম, নিম, শিমুল, তাল, নারিকেল, আমলকি, অর্জুন, হরিতকি, দারুচিনি, এলাচি, সোনালু, বহেরাসহ বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে। তাছাড়া শীতের সময় বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপণ করা হয় ক্যাম্পাস প্রাঙ্গণে যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজিয়ে তুলে এক নতুন রুপে। যার ফলে ক্রমান্বয়ে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার রাগীবনগরে গড়ে ওঠা সবুজে ঘেরা দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাস উন্নীত হচ্ছে শিক্ষাবান্ধব এক মনোরম পরিবেশে।
এরই ধারাবাহিকতায় বর্ষা মৌসুমকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে আরও গাছ রোপণ ও পুরানো গাছগুলোর পরিচর্যা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে কিছু সোনালু এবং কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম, প্রক্টর মো. রাশেদুল আলম, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাস, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. আমিনুল হক, স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি সৈকত জাহান চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, সহকারি রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর হোসাইন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮




