সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেছেন, রমজান শুধু  আমাদেরকে উপবাসের শিক্ষা দেয় না। রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস। এই মাস আমাদেরকে সকল ধরণের লোভ লালসার উর্ধ্বে ওঠে সততার সাথে জীবন পরিচালনার শিক্ষা দেয়। রমজানের শিক্ষা আমাদের সবার ব্যক্তি জীবনে প্রতিফলিত হলে সমাজ থেকে অশান্তি দূর করা সম্ভব হবে। মানুষে মানুষে তখন তৈরি হবে আরো বেশি সম্প্রীতি ও সৌহার্দ্য।

শেখ রাসেল স্মৃতি সংসদ গোলাপগঞ্জ শাখার উদ্যোগে ও যুক্তরাষ্ট্রস্থ মিশিগান স্টেট যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।


গোলাপগঞ্জ পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শেখ রাসেল স্মৃতি সংসদের আহবায়ক ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর চৌধুরী।

উপজেলা যুবলীগ নেতা রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা তোতা মিয়া, দপ্তর সম্পাদক নাজিম লস্কর, সদস্য কামাল উদ্দিন, সেলিম উদ্দিন, আজমল হোসেন মনি, সিলেট জেলা তাঁতীলোগের সহ সভাপতি নাহেদ আহমদ, শেখ রাসেল স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন শাহীন, মোরশেদুজ্জামান এরাফ, বাহার উদ্দিন, সুমন চৌধুরী, সুলতান আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, আলী হোসাইন, সামাদ চৌধুরী, এ কে মুন্না, তোফায়েল নিয়াজ চৌধুরী প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ