সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির মুখগুলোর মধ্যে চমক দেখালেন তাহিরপুর উপজেলার ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকা ছাত্রনেতা সঞ্জয় চন্দ্র সেন। তিনি জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।


সঞ্জয় চন্দ সেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সঞ্জয় চন্দ সেন এক প্রতিক্রিয়ায় বলেন, আমার উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করা সহ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন রাত কাজ করে যাবো।

নব-নির্বাচিত সহ সম্পাদক সঞ্জয় চন্দ সেন তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্রামের সজল চন্দ্র সেন ও সুভাষী রানী সেনের বড় ছেলে। তিনি সবার প্রার্থনা ও সহযোগিতা কামনা করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-১৮