সিলেটের বিশ্বনাথে প্রতি বছরের ন্যায় পঙ্গু, প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষের সম্মানে সুড়িরখাল গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী মোক্তাদির মিয়া ও হুমায়ুন মিয়ার পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) পৌর শহরের একটি হোটেলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে শতাধিক পঙ্গু, প্রতিবন্ধী ও ছিন্নমুল লোকজন উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হক।
এসময় বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ নতুন বাজারের ব্যবসায়ী আকবর হোসেন কিছমত, সাইদুর রহমান সুজনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুড়িরখাল গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী হাজী মো. মোক্তাদির মিয়া ও হুমায়ুন মিয়ার উদ্যোগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পঙ্গু, প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৪০




