সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন খানকে একটি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল ।
বুধবার (২৭ এপ্রিল ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আআহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে বাংলাদেশে আওয়ামী নিশী ভোটের সরকার বিরোধী মতের বিশ্বাসীদের মিথ্যা মামলা দিয়ে ও গ্রেফতার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায়। তারই ধারাবাহিকতায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন খানকে সম্পূর্ণ অযৌক্তিক একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে এসব হয়রানি মূলক গ্রেফতার বন্ধের জোর দাবি জানান।
সিলেটভিউ২৪ডটকম/




