পুঁথিগত বিদ্যার বাহিরে যে আরেক মহাবিদ্যা জাগ্রত থাকা অতি আবশ্যক তা হলো মানবিকতার জয়ের বিদ্যা।

সেই মানবিকতার জয়ের লক্ষে একেবারেই নিজেদের উদ্দ্যোগে ২৭ মার্চ ২০২২ইং হযরত শাহজালাল দারুছুন্না ইয়াকুবিয়া কামিল এম,এ মাদ্রাসার ৮ ম শ্রেণির ছাত্রীরা তাদের নিজেদের মাধ্যমে চাঁদা সংগ্রহ করে
এই পবিত্র রমজান মাসে দুস্থ ভিক্ষুকদের মাঝে ইফতার বিতরন করেন।


কোন আনুষ্ঠানিক ভাবে নয় একেবারেই নীরবে চুপিসারে কাজটি করছেন এই একদল কিশোরী। আসলেই এই কিশোরী গুলো কে বাহ বাহ না দিলে হয়ত এই শিশুসুলভ মনে মানবিকতার জম্ম সঠিক ভাবে নেবে না।

তাদের সাথে কথা বললে মাফরোজা আক্তার পিউলি জানান মনে খুব দাগ কাটে যখন দেখি রাস্তায় তারা ভিক্ষা করছে। কারো হাত কিংবা পা নেই
কেউ আবার একেবারেই বৃদ্ধ, তাদের জন্য কিছু করার খুব ইচ্ছে জাগে মনে, কিন্তু সবসময় তা হয়ে উঠেনা বা সম্ভব হয় না তাই এবার আমরা সহপাঠীরা আলোচনা করে সামান্য কিছু টাকা সংগ্রহ করেছি এবং তা নিয়েই নিজেরা সিদ্ধান্ত নেই ইফতার তুলে দেব তাদের হাতে। তাহলে কিছুটা হলেও মনে প্রশান্তি লাগবে।

তারা মূলত সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দর বাজার হেঁটে হেঁটে খুঁজে বের করেছে কারা কর্ম করতে অক্ষম । সেই রকম মানুষদের মাঝেই এই ইফতার বিতরণ করেন।

প্রচন্ড গরমে নিজেদের কষ্টের কথা না ভেবে কোন আনুষ্ঠানিক আয়োজন না করে এই ব্যতিক্রমি উদ্যোগ কে আমরা সাধুবাদ জানাই।
তোমরাই প্রমান করতে পারো মানবিকতা জাগ্রত থাকবে যুগের পর যুগ।

আসলে শেখার কোন বয়স নেই আজ আবারো প্রমানিত হলো এই ছোটদের ভিন্নধর্মী লোকচক্ষুর অন্তরালে মানবিকতার।