গ্রেটার কামালবাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট  ইউকে'র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার ৪০টি গ্রামের  ১৬০টি পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করা হয়।

গ্রেটার কামাল বাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সভাপতি সামছুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মকব্বির আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইসচেয়ারপারসন ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক আব্দুল বাছিত চৌধুরী সভায় আরও উপস্হিত ছিলেন সিনিয়র সহসভাপতি মো মাসুক আহমদ, সহসভাপতি মো মুহিবুর রহমান যুগ্ম সাধারন সমপাদক মো. আজম আলী অর্থ সম্পাদক আঃ রকিব সাংগঠনিক সম্পাদক খলিল আহমদ ক্রিড়া সম্পাদক এনামুল হক মাক্কু,প্রচার ও আইসিটি সম্পাদক সিদ্দিকুর রহমান খালেদ,দপ্তর সম্পাদক মো আনোয়ার হোসেন, নিবাহী সদস্য  আং মনাফ, সাজিদুর রহমান সুহেল ও মো মাসুক আহমদ। 


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আর্তমানবতার সেবায় যে কেউ এগিয়ে আসতে পারে তেমনি এই সংঘঠন ও চেষ্টা করতেছে মানুষের কল্যাণের জন্য। বৃটেনে যারা সহযোগিতার হাত প্রসারিত করছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই মহতি উদোগ বাস্তবায়নের জন্য।
বিদেশে যারা প্রবাসীরা আছেন তাদেরকে এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।  


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর