পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মরহুম চিকন মিয়া ট্রাষ্টের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের মোহামদপুর গ্রামের ২৮০ পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সারং বাড়িস্থ মরহুম চিকন মিয়ার বাসভবনে তার পরিবারের অর্থায়নে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ৫নং সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, সমাজসেবী মঞ্জুর আলী, লুংফুর রহমান, আতিক মিয়া, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ, মনু মিয়া, আকিক শাহ, নিহাল মিয়াসহ এলাকার কয়েক শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তরুণ সমাজসেবী মোঃ রাব্বি আহমদ শাকিল এর পরিচালনায় অনুষ্ঠানে মরহুম চিকন মিয়াসহ পরিবারবর্গের জন্য দোয়া পরিচালনা করেন মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্বিন আবুল বশর।
উল্লেখ্য, মরহুমচিকন মিয়া ট্রাষ্ট দীর্ঘদিন যাবত এলাকায় অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিবছর রমজান মাসসহ অন্যান্য সময়েও এলাকার হতদরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকে হাজী চিকন মিয়া ট্রাষ্ট।
পরিশেষে মরহুম চিকন মিয়ার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১




