সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তালুকদারের উদ্যোগে ১২তম দিনের মতো রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে নগরীর শিবগঞ্জস্থ খরাদিপাড়ার নাথপাড়া এলাকায় মিঠু তালুকদার সমর্থকবৃন্দের সহযোগিতায় এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারী কৌশুলী (জিপি), সিলেট এডভোকেট মো: রাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগরের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট নওশাদ আহমদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উমরাহ মিয়া, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, আবু সোলাইমান চৌধুরী, সুমন আহমেদ, আবু বকর শাহিন, কনক পাল শান্ত, সাবেক ছাত্রলীগ নেতা নাফিস শামস তিয়াস। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মীসহ ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯




