বিগত একাদ্বশ সংসদ নির্বাচনের দিনে পুলিশের গুলীতে শাহাদাতবরণকারী বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের তৎকালিন সাধারণ সম্পাদক শহীদ সায়েম আহমদ সুহেলের পরিবারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিয়েছে সিলেট জেলা বিএনপি। 

শুক্রবার রাতে বালাগঞ্জস্থ শহীদ সায়েম সুহেলের বাড়ীতে গিয়ে তার স্বজনদের হাতে ঈদ উপহার পৌঁছে দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। 


এসময় পরিবারের সবাইকে শান্তনা জানানোর পাশাপাশি শহীদ সায়েম আহমদ সুহেল ও তার মরহুম পিতার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান, বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল, শাহিন আহমদ, সাইফুল ইসলাম, শাহিন আহমদ জয়, ইজলাল আহমদ, দিলু মিয়া, জাহেদ আহমদ, আব্দুল হাদি, বাবরু মিযা, আশিক মেম্বার, ফখরুল ইসলাম, জরিদ মিয়া, সালেহ আহমদ, আলী আহমদ, কয়েছ, লেখন মিয়া, মনিরুল ইসলাম তুরণ, পাবেল ও সাদেক আহমদ প্রমূখ।

উল্লেখ্য- ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদ করায় পুলিশের গুলীতে শাহাদাতবরণ করেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের তৎকালিন সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল। 

ঈদ উপহার পৌঁছে দেয়ার সময় জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করছে। আওয়ামী ফ্যাসিবাদী অপশাসনে দেশব্যাপী আমাদের হাজার হাজার নেতাকর্মী, খুন, গুম হত্যা ও কারান্তরীন হয়েছেন। আমাদের নেতা তারেক রহমান শহীদ ও মজলুম নেতাকর্মীদের ভুলে যান নি। ঈদের উপহার পৌঁছে দেয়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। আওয়ামী জুলুমের অবসান হবে শহীদ সুহেলের হত্যার বিচারও একদিন দেশের মাটিতে হবেই হবে।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩