নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মধ্যে পুষ্টি সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার তিনটি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মধ্যে পুষ্টি সামগ্রীগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। 


এসময়  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রত্নদ্বীপ বিশ্বাস ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু