‘হেলদি লাইফ উইথ প্রোপার নিউট্রেশন অর্থাৎ ‘সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন’। এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় সিলেটের ওসমানীনগরে জাতীয় পুষ্টি সাপ্তাহ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বার পর্যন্ত পুষ্টি সাপ্তাহ উপলক্ষে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে এর উদ্যোগে সাপ্তাহ ব্যাপী ছিল নানা আয়োজন। 


তার মধ্যে পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষের কাছে তুলে ধরা, আলোচনা সভা, পুষ্টিকর খাদ্য ও পুষ্টিকর খাদ্যসাগ্রীও বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় উপজেলার শতাধিক পথ শিশু, দারিদ্র, ছিন্নমূল মানুষের মধ্যে পুষ্টিকর রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় পথ শিশুসহ ছিন্নমূল মানুষের মধ্যে এই খাবার বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাহারুল ইসলাম। 

এসময় উপজেলার স্বাস্থ্য পরিদর্শক জনাব আবদুস সালাম, আলা হোসেন ও স্থানীয় সুশিল সামাজের নেতৃবৃন্দসহ উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। 

খাবার বিতরণকালে পুষ্টি সপ্তাহে শাক-সবজি, ফলমূলসহ সুষম খাবার খাওয়ার আহবান জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোজাহারুল ইসলাম বলেন, পুষ্টিহীনতায় ভুগলে শিশুর নানা ধরনের রোগ হয়ে থাকতে পারে। সঠিক পুষ্টির জন্য শিশুর জন্মের এক ঘন্টার মধ্যে শাল দুধ মায়ের শালদুধ খাওয়াতে হবে। ছয়মাস পর্যন্ত বুকের দুধ এবং ছয়মাসের পর থেকে ২ বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাদ্য দিতে হবে। পরিবার থেকে কিশোর-কিশোরীদের পুষ্টিকর খাবারে উৎসাহিত করার পাশাপাশী গর্ভবতী ও প্রসুতিদের স্বাভাবিক খবারের সাথে বাড়তি খাবারে নজর দিতে হবে। 

 

সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-০২