পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটাতে সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে ১ম ধাপের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১ মে) গোয়াইনঘাটের পূর্ব তোয়াকুলে ছাত্র পরিষদের সভাপতি ইকবাল আহমদ ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের নেতৃত্বে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন- ৮নং তোয়াকুল ইউনিয়ের অখণ্ডিত ৭-৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস সাত্তার, ছাত্র পরিষদের সাবেক সভাপতি আব্দুল আহাদ, যুগ্ম সম্পাদক শিব্বির আহমদ, যুগ্ম সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, সাংগঠনিক সম্পাদক রঞ্জন বিশ্বাস, সদস্য আলিম উদ্দিম, জাকারিয়া আহমদ, পাঠাগার বিষয়ক সম্পাদক আলী হোসেন, সদস্য আলী হোসেন, জুবের, প্রদীপ দাস প্রমুখ।

৭/৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছাত্র পরিষদকে ধন্যবাদ জানিয়ে বলেন, "ছাত্র পরিষদের সদস্যরা কষ্ট করে আমাদের এলাকার অসহায় মানুষের জন্য অনুদান নিয়ে এসেছেন। আমি অনেক খুশি হয়েছি। আমরা দোয়া করি আপনারা যেন ভবিষ্যতে আরো ভালো করতে পারেন।"

ছাত্র পরিষদের সভাপতি ইকবাল আহমদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের প্রতি, যারা সহযোগিতা করেছেন এবং সমাপনি বক্তব্যের মাধ্যমে ঈদ সামগ্রী বিতরণের সমাপ্তি ঘোষণা করেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০