ঈদ উল-ফিতর সমাগত। গরিব দুঃখি মানুষ যাতে আনন্দ নিয়ে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ঈদ উপহার বিতরণ করেছেন ফয়ছল গ্রুপ অব কোম্পানিস এর চেয়ারম্যান, টানা তিনবারের শ্রেষ্ঠ করদাতা, সিআইপি পদমর্যাদায় ট্যাক্স কার্ডপ্রাপ্ত ব্যবসায়ী ডিএম ফয়ছল।
রবিবার (১ মে) ফেঞ্চুগঞ্জস্থ নিজ বাসভবনে ঈদ উপহার বিতরণ করেন তিনি।
এসময় স্থানীয় প্রায় ২৫০টি পরিবারের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন- পরিচালক খালেদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক আরএম হাসান ও পরিচালক আহসান হাবিব।
এসময় শ্রেষ্ঠ করদাতা ডিএম ফয়ছল বলেন, আমরা চাই ঈদের আনন্দ সব ঘরেই উদযাপিত হোক। আমরা সবাই যার যার অবস্থান থেকে গরিব দুঃখিদের খেয়াল রাখলে সমাজ আলোকিত করা সম্ভব।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-৩৭




