আন্তর্জাতিক শ্রম দিবস ২০২২ ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারলাইন্স ক্লাব দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।

রবিবার বিমানবন্দরে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন এয়ারলাইন্স ক্লাবের সভাপতি ও সহ সভাপতিসহ ক্লাবের নেতৃবৃন্দ।


নেতৃবৃন্দ অতীতের মতো আগামীতেও সবাই সুখে-দু:খে একসাথে পথচলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আগামীতে আরো বড় পরিসরে এরকম অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

পরে বিমানবন্দর কনকোর্স হলে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ, ক্লাবের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, সাধারণ সম্পাদক মোর্শেদ ফখরুল চৌধুরী, সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি রাগীব রহমান, সাহিম আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক মারজান আহমেদ চৌধুরী, তৌসিফ ইসমাইল চৌধুরী, বিপ্রজিত বিশ্বাস, বুরহান বাহার চৌধুরী মেহরাব, হিফজুর রহমান চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডিউটি কন্ট্রোলার মিজানুর রহমান শিশির, জাকির হোসেন সুমন, মোহাম্মদ সোলাইমানসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউ এস বাংলা এয়ারলাইনস ও নভোএয়ার এয়ারলাইনসের সিকিউরিটি ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০১