নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় মহান মে দিবস উপলক্ষে দুই শতাধিক পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুন নুর তালুকদারের উদ্যোগে পৌরশহরে পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে মহান শ্রমিক দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে মোশাহিদ ম্যানশনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বড়লেখা উপজেলার যুব অধিকার পরিষদের সিনিয়র সদস্য সাইফুর রহমানে সভাপতিত্বে ও বড়লেখা উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্য রাহাত আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুন নুর তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান, আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার শৈকত উসমানী ও ডেন্টিস্ট ডা. কায়েছ, ইঞ্জিনিয়ার আব্দুল মন্নান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/লাভলু




