হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মে) বিকেলে ধর্মঘর ডিগ্রী কলেজে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক।
ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইমরান আহামেদ তরুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজবাউল বর পলাশের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলমগীর হোসেন টিপু, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আপন মিয়া, আওয়ামী লীগ নেতা কাউছার আহামেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




