তাহিরপুর উপজেলার সামাজিক সংগঠন ‌‘হলহলিয়া স্বপ্নপূরণ ছাত্র সংগঠন’র পক্ষ থেকে এসএসসি ও এইচএসসি উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের এবং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সাধেরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোহাম্মদ এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৩ নং বড়দল দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইউনুছ আলী। 


প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- এম.এ. জাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ আলম, হলহলীয়া সাত গ্রাম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা সৈয়দ আহমদ, দক্ষিণ বড়দল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ রোপন আহমদ, এম.এ. মান্নান সাহেব. ইসলামি আলোচক মাওলানা নুর মোহাম্মদ বুরহান, সমাজসেবক ডাঃ জালাল উদ্দীন, ব্যবসায়ী শামী আহমেদ স্বপন, মাওলানা ফয়েজ উদ্দীন, সাবেক মেম্বার মোহাম্মদ আঃ রউফ, ব্যবসায়ী আলিম উদ্দিন, হযরত আলী, ও গিয়াস উদ্দিন সরদার। 

এছাড়াও এলাকার ব্যবসায়ী, সমাজসেবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আয়োজক সংগঠনের উপদেষ্টা শাফিল আহমদ, সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম।

সংগঠনের পক্ষ থেকে অতিথিদের কাছে এলাকায় একটা কলেজ ও একটা পাঠাগার স্থাপনের প্রস্তাব রাখা হয়। 

সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ দাবীর প্রতি একাত্মতা পোষণ করেন এবং দাবি দুটি বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি দেন। 

সংগঠনের সকল দায়িত্বশীল ও উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- হাসান আলি, আলআমিন, শাহিন আলম, ফরিদ, রুবেল, শরিফ, জাকির২, সবুজ, আমজাদ, আল আমিন২, আইনাল হক, সমুন, রমজান, রাইহান, জাহাঙ্গীর, নাইম প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬