সাবেক অর্থমন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনায় এবং যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার সহধর্মিনী নাহিদা সুলতানা জ্যোতিসহ অসুস্থ সকলের সুস্থতা কামনা করে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ এপ্রিল) বাদ জুমআ সিলেট নগরীর কোর্ট মসজিদে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মিলাদ শেষে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্ট নিহত সকলের মাগফেরাত, আবুল মাল আবদুল মুহিতসহ সদ্য প্রয়াত সকল নেতাকর্মীর মাগফেরাত কামনা ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়‚ ও সুস্থতা কামনা এবং যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার সহধর্মিনী নাহিদা সুলতানা জ্যোতিসহ অসুস্থ সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ মাহফিলে সিলেট জেলা যুুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদসহ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮