সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
ঈদের দিন থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গোলাপগঞ্জ পৌরশহরস্থ ব্যক্তিগত কার্যালয়েও তিনি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম উদ্দিন, রুহেল আহমদ রিপন, উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন শাহীন, নাজিম উদ্দিন, রাসেল আহমদ, বাহার উদ্দিন, সুমন চৌধুরী, মোরশেদুজ্জামান এরাফ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী, সাদেক হোসেন, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, আলী হোসাইন, সামাদ চৌধুরী, এ কে মুন্না প্রমুখ।
.jpg)
শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য হয়। আগামী ১৫ জুন চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাবেদ দীর্ঘদিন ধরে এলাকার গরীব অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার সামাজিক ও মানবিক কর্মকান্ডগুলো উপজেলাজুড়ে প্রশংসিত হয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ




