সিলেট-ঢাকা মহাসড়কের মৌলভীবাজারের শেরপুর গোল চত্বরে দায়িত্বরত অবস্থায় সিলেটগামী বাসচাপায় নিহত হাইওয়ে পুলিশ রাকিব আলীর (রানা) বাড়িতে বইছে শোকের মাতম। রোববার (৮ মে) ভোর ৪টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

রানার মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছার পর পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে এ বাড়ির পরিবেশ সকাল থেকেই ভারি। 


নিহত পুলিশ সদস্য রাকিব আলী (রানা) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। 

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সিলেটভিউ-কে বলেন, নিহতের প্রথম জানাযা দুপুরে সিলেটে অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জানাযা বিকেলে দোয়ারাবাজারে অনুষ্ঠিত হবে।


সিলেটভিউ২৪ডটকম / তাজুল / ডি.আর