সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদের সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে তৃনমুল আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে গোলাপগঞ্জ উপজেলা সদরে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন তরুণ আওয়ামী লীগ নেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
.jpg)
হাজী আসিদ আলী কমপ্লেক্সের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। রাজনীতি করতে গিয়ে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। এখন আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি গোলাপগঞ্জের উন্নয়ন ও অসহায় মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা চালিয়ে আসছি। যে কারণে গোলাপগঞ্জের মানুষ আমাকে নিজের পরিবারের সদস্যের মতো মনে করেন। আমি নিজেকে তাদের পরিবারের একজন মনে করি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় প্রতীক নৌকা দিলে নিশ্চয় উপজেলাবাসী আমাকে নিরাশ করবেন না। নৌকা প্রতীকের জয় হবে নিশ্চিত।’
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম উদ্দিন, রুহেল আহমদ রিপন, উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন শাহীন, নাজিম উদ্দিন, রাসেল আহমদ, বাহার উদ্দিন, সুমন চৌধুরী, মোরশেদুজ্জামান এরাফ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাছান, গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগ নেতা মনজিল আহমদ, আলী হোসেন, লায়েক আহমদ, বাবলু মিয়া, সিলেট জেলা ছাত্রলীগ নেতা জুবের আহমদ, সামাদ চৌধুরী, আবজল হোসেন, বুধবারী বাজার ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল আহমদ জয়, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ লিটন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা সৈকত আহমদ, কামরান আহমদ, সোহানুর রহমান রিদয়, এ কে মুন্না, সারুক আহমদ, জুনেদ আহমদ, নাজিম উদ্দীন, সোহেল আহমদ, রুবেল আহমদ ও রুকন আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ শাদিআচৌ-০১




