নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মে) সকাল ১০টা থেকে ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু  হয়; তা চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। 

ভোটগণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম। 


প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নির্বাচনে অভিভাবক সদস্য পদে তুতিউর রহমান ৩১৯ ভোট, আব্দুর রূপ ৩১৪ ভোট, শহীদুর রহমান ৩১২ ভোট, মনসুর আহমেদ ৭১ ভোট এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে দিলারা বেগম ৩২১ পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম সোমবার রাতে জানান, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য পদে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ৮ জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে মোট ৬৯৭ জন ভোটারের মধ্যে ৩৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

সিলেটভিউ২৪ডটকম/লাভলু