১৯৪৫ সালের ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের কাছে জার্মানীর আত্মসমর্পণের মধ্য দিয়ে ইউরোপ থিয়েটারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। 


সোমবার (৯ মে) ঢাকার রাশিয়ান দূতাবাসে রাষ্ট্রদূতের আমন্ত্রণে দিনটি উদযাপন করা হয়।



উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 


সাদরুল খান যুদ্ধে শহীদ লাখো সোভিয়েত ও মিত্র বাহিনীর বীর সেনানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। 


এ সময় তিনি বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে ১৯৭২ সালে চট্টগ্রাম বন্দরকে মাইন ও বিস্ফোরকমুক্ত করতে রাশিয়ান নৌবাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন।


রাষ্ট্রদূত মি. আলেকজান্ডার ভি. মন্টিটস্কি ইউক্রেন যুদ্ধের উপর স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খানের লেখা "some time short scale war is require for long term peace" কলামটির ভূয়সী প্রশংসা করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০১