মৌলভীবাজারের রাজনগরে জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মো. আব্দুর রকিব পদত্যাগ করেছেন। 


তিনি রাজনগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।



দলীয় সব ধরনের পদ-পদবী থেকে তিনি পদত্যাগ করে সোমবার জাতীয় পার্টির জেলা আহবায়ক বরাবরে চিঠি পাঠিয়েছেন।


পদত্যাগ পত্রে তিনি জানান, নিচের শারিরীক সমস্যার কারণে তিনি জাতীয় পার্টির জেলা শাখার যুগ্ম আহবায়ক ও রাজনগর উপজেলার আহবায়ক পদ থেকে পদত্যাগ করছেন। এই পদত্যাগের ফলে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমের সাথে তার আর কোনো সম্পর্ক নেই বলেও তিনি পদত্যাগ পত্রে উল্লেখ করেন।


অধ্যাপক মো. আব্দুর রকিব বলেন, ৬-৭ বছর জাতীয় পার্টিতে সক্রীয়ভাবে কাজ করেছি। বর্তমানে আমি অসুস্থতার ব্যাপারে জেলা আহবায়কের সাথে কথা বলে পদত্যাগ করেছি। তাকে সরাসরি না পাওয়ায় পদত্যাগ পত্রটি পরিচিত একটি দোকানে রেখে আবার তাকে অবগত করেছি।

 

জাতীয় পার্টির মৌলভীবাজার জেলা আহবায়ক এড. মো. মাহবুবুল আলম শামীম বলেন, পদত্যাগ পত্রটি আমি হাতে পাইনি। যোগাযোগ করে দেখছি। বিস্তারিত জেনে কথা বলব।

 

সিলেটভিউ২৪ডটকম/এআরএস/এসডি-০৭