বর্ণাঢ্য আয়োজনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২২’ ও নার্সিং এর প্রবক্তা ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর ২০২তম জন্মবার্ষিকী।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল (সিওমেকহা) শাখার উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ১০টায় বিএনএ সিওমেকহা’র সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্মানে শোভাযাত্রার সামনে ‘লেডি উইথ দ্যা ল্যাম্প’র ভূমিকা পালন করেন ওসমানী হাসপাতালের নার্সিং কর্মকর্তা তৃষ্ণা তেরেজা ডি কস্তা।
শোভাযাত্রাটি হাসপাতালের সামনে থেকে বের হয়ে মেডিকেল এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে নার্সেস দিবসের প্রতিপাদ্যখচিত ফেস্টুন ও ব্যালুন মুক্ত আকাশে উড়ান অতিথিরা। এছাড়াও নার্সেস দিবসের অনুষ্ঠানের মধ্যে ছিল বিশাল কেক কাটা ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. ময়নুল হক, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়া, সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, গাইনী ও অব্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেওয়ান আলী হাসান চৌধুরী, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম আশিক আনোয়ার বাহার, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মাহবুবুল আলম, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএমএ নেতা ডা. মো. আজিজুর রহমান রোমান, আরএস (সার্জারি) ডা. মো. রাশেদ আশরাফ।
প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বিএনএ সিওমেকহা’র সভাপতি শামিমা নাছরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম করোনা মহামারীকালে দেশের নার্সিং কর্মকর্তাদের অনবদ্য অবদানের কথা স্বীকার করে তাদের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বিএনএ সিওমেকহা’র বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
করোনা অতিমারির মধ্যেও সারাদেশে দু’বার নার্সিং কর্মকর্তা নিয়োগ দেওয়া এবং প্রনোদনা নিশ্চিতের জন্য বিএনএ সিওমেকহার পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এমপি, নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, বর্তমান সরকার নার্সিংবান্ধব সরকার। তা না হলে এই কঠিন সময়ে দেশের নার্সিং পেশার উন্নয়নে এতো উন্নতি সম্ভব হতো না।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিনা আক্তার, ওসমানী হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক চম্পা ইয়াসমিন, সিলেট নার্সিং কলেজের ইন্সট্রাক্টর লিপিকা রানি বিশ্বাস, সোমা দত্ত, আক্তারুজ্জামান ও মিনারা খাতুন।

বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নার্সিং কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- উপদেষ্টা মো. জসিম উদ্দিন সরকার, মো. গোলাম রাব্বানী, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক মো. সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ সম্পাদক নিলুফা ইয়াসমিন, নার্সিং কর্মকর্তা গোলাম মোস্তফা, তাইয়্যেবুনা আক্তার, সুমন চন্দ্র দেব, মো. আমিনুল ইসলাম, মো. নাজির আলম, মো. আব্দুল খালিক, মো. কিবরিয়া খোকন, মিলন কুমার সিংহ, ভ্রান্তি বালা দেবী, সিক্তা রানী দে, মোছা. কনক লতা, আছমা আক্তার খানম, সমীর চন্দ্র দাস, এনায়েত আল আমিন, আওলাদ হোসেন মাছুম, বিপাশা দেব নাথ, তৈয়বুর রহমান, হালিম, রাহুল ও শাহাদাত।
বিএনএ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মাসুদ আহমদ খান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক সুজন চৌধুরী, নার্সিং কর্মকর্তা মোশারফ হোসেন, সিরাজ উদ্দিন, বাবর আহমদ ও সুমন খান।
সিলেট নার্সিং কলেজের স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অরগানাইজেশন এর কার্যপরিষদের সভাপতি মঈন আল শ্রাবন, সাধারণ সম্পাদক বন্যা আক্তার, কোষাধ্যক্ষ অর্পিতা কর্মকার, সিনিয়র সহ সভাপতি শ্যামল সরকার, প্রচার সম্পাদক সুকান্ত শীল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামা আক্তার শীলা, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার জুহি, কার্যকরী সদস্য উম্মে হাবিবা, রাবেয়া, মোজাম্মেল হোসাইন, সহকারী আবাসন শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক বিপাশা আক্তার ঝুমি, সহকারী কোষাধ্যক্ষ সজীব ঘরামী, সহকারী কোষাধ্যক্ষ সুজিনা বেগম।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৫




