সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকায় জলাবদ্ধতা পরিদর্শন করেছেন সিসিকের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন।
তিনি (১৪ই মে) শনিবার দুপুরে কুচাই, তৈয়ব কামাল, শেখপাড়া, শ্রীরামপুরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন বলেন, জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনসাধারণ কে সচেতন ও সহযোগিতা করতে হবে। বিভিন্ন জায়গায় পানি স্বাভাবিক চলাচলে বাঁধা সৃষ্টি করা হয়েছে, সেই জায়গাগুলি চিহ্নিত করে পানি চলাচলে সুযোগ করে দিতে হবে।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশন দ্রুত কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন- সমাজসেবী ও রাজনীতিবিদ সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আহমেদুর রব, রাজনীতিবদ ও সমাজসেবী সুমন সিকদার, মামুনুল হক সিকদার, হিরন মিয়া সালেক আহমদ, আশরাফ আহমদ, কামাল, ওলিউর রহমান ননী, জসীম উদ্দিন, শাকিল আহমদ, শওকত আহমদ, মোস্তফা আহমদ, ছুনু মিয়া, রাজন আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯




