সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর নামক স্থানে একটি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) দুপুর ১২টার দিে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, উল্লখিত স্থানে ঢাকাগামী এম.আর পরিবহনের বাস (ঢাকা মেট্রো- ব- ১৫ -৭৫৫১) সিএনজি অটোরিকশাকে (মৌলভীবাজার থ-১১-৪৮৬৫) ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক রোকনপুর গ্রামের জহুর আলীর ছেলে আরশ আলী (৩৫) ও যাত্রী একই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরাইয়া (৪০) মারা যান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল দেব বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি আটক করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




