সিলেট মহানগরীর আওতাধীন ৯নং ওয়ার্ড ছাত্রলীগ শাখার সভাপতির দায়িত্ব পেলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শুভ্র জ্যোতি সরকার।

 


সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ৯নং ওয়ার্ড শাখায় তাঁকে সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন তারা।

 

মনোনিত সভাপতি সিলেট সরকারি পাইলট উচ্চ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সিলেট কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করে স্নাতকোত্তরে অধ্যায়নরত আছেন।

 

দীর্ঘদিন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন।

 

তিনি বলেন, পাইলট স্কুলে অধ্যায়নরত থাকা অবস্থায় প্রায়ই নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে স্লোগান, মিছিল মিটিং এসব দেখতাম তখন থেকেই রাজনীতির প্রতি আকৃষ্টতা কাজ করতো। আর টেলিভিশনে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ দেখে রাজনীতির প্রতি সুপ্ত ভালোবাসা আরও বেড়ে যায়।

 

তখন থেকেই নিয়মিত ছাত্রলীগের প্রতিটি মিছিল মিটিং কর্মসূচীতে অংশগ্রহনের মাধ্যমে আমার রাজনীতি জীবন শুরু হয়।

 

তিনি সিলেট মহানগর ছাত্রলীগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন আমাকে যে গুরু দায়িত্ব দেয়া হয়েছে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো সেই দায়িত্ব সততা ও নিষ্টার যথাযথভাবে পালন করার।

 

সবশেষে তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিধান কুমার সাহা ও সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪