সুনামগঞ্জের তাহিরপুরে বাদাম তুলতে গিয়ে আকষ্মিক  বজ্রপাতে একই গ্রামের তিন শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টার দিকে এই বজ্রপাতের ঘটনাটি ঘটেছে। 

নিহতরা হলো- উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের আব্দুল আলীমের শিশু কন্যা তাওহিদা বেগম (১১), একই গ্রামের ফজর রহমানের মেয়ে রিপা বেগম (১২) এবং আব্দুল আজিজের ছেলে  আমিরুল ইসলাম ( ১১)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৮ জনা। এর মধ্যে গুরুতর আহত হবি রহমান ও রিয়া মনি নামে দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


অন্য আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্হানীয় বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানাগেছ, বৃহস্পতিবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের ছোট বড় প্রায় ১১ জন গ্রাম সংলগ্ন হাওরের বাদাম ক্ষেতে বাদাম তুলতে যান। বাদাম তুলার একপর্যায়ে হঠাৎ দিন অন্ধকার করে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই শিশু মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো এক শিশু। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্হানীয় ইউপি সদস্য জামাল  জানান, নিহত রিপা ৫ শ্রেণি, আমিরুল ইসলাম ৬ষ্ঠ এবং তাওহিদা ৭ম শ্রেণিতে ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতো। এ ঘটনায় আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার।  

সিলেটভিউ২৪ডটকম / এআরএস / এসএনএ / পিডি / ডি.আর