বন্যার কারণে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টি প্রায় চার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। বন্যার পানি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে পড়ায় শুক্রবার (২০ মে) থেকে ২৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বন্যার সার্বিক পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



সিলেটভিউ২৪ডটকম / ডালিম