একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শুক্রবার (২০ মে) এক শোকবার্তায় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না বলেন, গাফফার চৌধুরী স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে বাঙালি জাতি একজন প্রগতিশীল-সুজনশীল লেখক-বুদ্ধিজীবীকে হারালো- যা কখনোই পূরণ হবার নয়। আজীবন মুক্তিযুদ্ধের চেতনার সাথে তিনি ছিলেন আপোসহীন।
পরিশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-১৭




