কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র (বালক অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 


শনিবার কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ সম্পন্ন হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা চেয়ারম্যান সফি আহমেদ সলমান, পৌর মেয়র সিপার উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সাহেদ খান, ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস পপি, বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩