সুনামগঞ্জের দোয়ারাবাজার অফিসার্স ক্লাবের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৭০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার (২২ মে) বিতরণকৃত এসব ত্রাণের মধ্যে রয়েছে আলু, ডাল, চিড়া, মুড়ি, চিনি, লবণ ও পেয়াজ।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাংশু কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাশেদুর রহমান, সাব রেজিস্ট্রার ফখরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, শ্রমিকলীগ সভাপতি তাজির উদ্দিন, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-২৫




