সিলেটের জৈন্তাপুর উপজেলায় মডেল থানা পুলিশের উদ্যোগে নিমাঞ্চলের বন্যার্তদের মধ্যে ২শত প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের নিমাঞ্চল শেওলারটুক, ডুলটিরপাড় এলাকার পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
ত্রাণ সহায়তা বিতরণকালে উপিস্থিত ছিলেন- সিলেটের এডিশনাল পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্ শাহরিয়ার বিন সালেহ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, থানা পুলিশের অন্যান্য অফিসার বৃন্দ ইউপি সদস্য আব্দুল কাদির প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-৩৩




