সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউপি'র বানবাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 


বুধবার সকাল ১১টায় উপজেলার চিকনাগুল এলাকার প্রায় শতাধিক বানবাসী মানুষের মধ্যে উপস্থিত হয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

 

এসময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, চিকনাগুল ইউপি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-২৮