সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে 'ইয়াং স্টার ক্লাব ইসলামপুর সিলেট'। বুধবার (২৫ মে) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বন্যার্তদের মাঝে ইয়াং স্টার ক্লাবের পক্ষ থেকে গোয়াইনঘাট  উপজেলার রস্তমপুর  ইউনিয়নের তোয়াক্কুল, ইটাচকি, লামাপাটি, কাঠালবাড়িকান্দি, টেকনাগুল, বিরমঙ্গল গ্রামের ৪০ বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ  সহায়তা প্রদান করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা তোরাব আলী, ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রুকন আহমদ, ক্রীড়া সম্পাদক রউফুজ্জামান কাওছার ও রুমেল আহমদ প্রমুখ। এছাড়াও স্থানীয় মুরুব্বি ও যুব সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, 'মানবতার সেবায় আমরা' শ্লোগানে দিয়ে ইয়াং স্টার ক্লাব মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও মানবতার পাশে থাকার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।  

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর