একাধিক ডাকাতি মামলার আসামী কুখ্যাত ডাকাত শাহীন মিয়াকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
বুধবার দুপুরে অভিযান চালিয়ে আউশকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহীন মিয়া উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের সাদির আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী কুখ্যাত ডাকাত শাহীন মিয়া দীর্ঘ দিন থেকে পলাতক ছিলো। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে থানা পুলিশ অভিযোন পরিচালনা করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকা থেকে শাহীন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকালে তাকে আদালতে নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য এস এম মাইন উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার দুপুুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকা থেকে একাধিক ডাকাতি মামলার আসামী কুখ্যাত ডাকাত শাহীন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতি দমনে থানা পুলিশের সাড়াশি অবিযানের অংশ হিসাবে কুখ্যাত ডাকাত দলের সদস্য শাহীনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থাানায় ডাকাতিসহ নানা অপরাধে ৬টি মামলা রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-৩৯




