সিলেটের কোম্পানীগঞ্জে বন্যায় বিপর্যস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবে সিলেট জেলা বিএনপি। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পুঠামারা বাজারে আয়োজিত এই ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০২




