টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান।
এ লক্ষ্যে তিনি (মোকাব্বির) যুক্তরাজ্যে থাকায় তাঁর নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৬টি সড়ক (প্রায় ৮৫ কিলোমিটার)’সহ প্রায় শতাধিক সড়ক-রাস্তা পরিদর্শন করে দ্রুত সংস্কারের জন্য তালিকা করেছেন এমপির প্রতিনিধি দল ও স্থানীয় প্রশাসন।
সড়কগুলো হচ্ছে- খাজাঞ্জি ইউনিয়নের জনবহুল বিশ্বনাথ-খাজাঞ্চি-কামালবাজার সড়ক, রামপাশা-সিংগেরকাছ সড়ক হতে গোয়াহরি-দৌলতপুর ইউনিয়ন পরিষদ সড়ক, রামপাশা-সিংগেরকাছ সড়ক হতে শেঁেখরগাও-উজাইজিরি সড়ক, লামাকাজী ইউনিয়নের আতাপুর-আকিলপুর ও খাজাঞ্চিগাঁও সড়ক, সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে সংযোগ লামাকাজী গ্রামীন ব্যাংক-সাঙ্গিরাই মোল্লারগাঁও রেলস্টেশন সড়কসহ শতাধিক সড়ক।
এদিকে এলজিইডি’র বিশ্বনাথ উপজেলা প্রকৌশলীর তথ্যমতে ২৬টি সড়কের প্রায় ৮৫কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এছাড়া উপজেলা ৮ ইউনিয়ন ঘুরে গত অর্থ বছরে নতুন নির্মাণ, সংস্কার করা ও নতুন টেন্ডার হওয়া সড়কগুলোও পরিদর্শন করেন এমপির প্রতিনিধি দল।
এমপি মোকাব্বির খানের প্রতিনিধি দলে ছিলেন- এমপির পিএ আহমেদ কবির আদনান, এপিএস অসিত রঞ্জন দেব, ঠিকাদারী প্রতিষ্ঠান শাওন ট্রেডার্সের পরিচালক চঞ্চল পাল’সহ স্থানীয় সাংবাদিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-০৪




