জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত ইমাম মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে নগরীর বিভিন্ন স্তানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে বক্তারা বলেছেন, বিপদ মুসবিত কিংবা দুঃখ কষ্ট জীবনে আসাটা স্বাভাবিক। শুধু গযব হিসেবে নয়, কখনো কখনো আল্লাহ তায়ালা পরীক্ষাস্বরূপ তা প্রেরণ করেন। তাই এইরকম পরিস্থিতিতে সবরের সাথে পথ চলতে হবে। তারা বলেন, বিপদে আপদে একে অপরের পাশে থাকা ঈমানী ও নৈতিক দায়িত্ব।
জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ ইমাম ফাউন্ডেশনের সেক্রেটারী হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের উপদেষ্টা ড. মাওলানা এ এইচ এম সোলায়মান ও মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
এসময় উপস্থিত ফাউন্ডেশনের অর্থ সম্পাদক হাফিজ আব্দুল আহাদ ও সহ-সমাজকল্যাণ সম্পাদক জয়নাল আবেদীন।
সিলেটভিউ২৪ডটকম/প্র্রেবি/এসডি-২৭




