মৌলভীবাজার পৌরসভার তিন বারের নির্বাচিত কাউন্সিলর আসাদ হোসেন মক্কু মৌলভীবাজার জেলা বাস মালিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার শহরের শ্রীমঙ্গল রোডস্থ বাস মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে এই ঘোষণা করা হয়।
সভায় ভাইস চেয়ারম্যান বদরুল ইসলাম ও সৈয়দ কামাল জামানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এছাড়া আসাদ হোসেন মক্কু বাংলাদেশ কাউন্সিলর এসোসিয়েশনের মহাসচিব এবং মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতির ও দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, মো. মোজাক্কির হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/টিএফ/এসডি-১২




