জৈন্তাপুর উপজেলা পর্যায়ে মান সম্পন্ন এবং আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্য জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ এর উপজেলা পর্যায়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 


সোমবার দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্যাপ্টেন রশিদ ফুটবল মাঠ ফেরীঘাটে আনুষ্ঠানিক ভাবে অনুর্ধ-১৭ খেলার উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।

 

বিশেষ অথিতি হিসেবে উপিস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, মো. ইন্তাজ আলী, মো. সুলতান করিম, বাহারুল আলম বাহার, মো. রফিক আহমদ, মো. কামরুজ্জামান চৌধুরী।

 

এসময় আরো উপিস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহবায়ক মো. আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা হানিফ মোহাম্মদ, আব্দুর রহমান, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, আমিন আহমদ, রুবেল শরিফসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্রীড়ানুরাগী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী খেলায় চারিকাটা ইউপি বনাম চিকনাগুল ইউপি, দরবস্ত ইউপি বনাম নিজপাট ইউপি এবং জৈন্তাপুর ইউপি বনাম ফতেপুর ইউপি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

 

এ ছাড়া ৩১ মে মঙ্গলবার সেমি-ফাইনাল এবং আগামী ১ জুন বুধবার বিকাল ৪ টায় উপজেলা পর্যায়ে অনুর্ধ-১৭ খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-৩২